রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তিস্তা ব্যারেজর বাঁধে ধস, নদীর গতিপথ উল্টো দিকে যাওয়ার সম্ভবনা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের পাশে লালমনিরহাটের হাতীবান্ধা শহর রক্ষার্থে চন্ডিমারী বাঁধে ধস দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওই বাঁধ মেরামত করা না গেলে বাঁধ ভেঙ্গে যেতে পারে। এতে তিস্তা নদীর গতিপথ উল্টো দিয়ে চলে যাওয়ার সম্ভবনা রয়েছে।বিষয়টি জানতে পেরে শুক্রবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকগণ ঘটনাস্থলে সরেজমিনে গেলে বাঁধের এ ধস দৃশ্য দেখতে পায়। এর আগে গত বুধবার বিকেলে এ ধস দেখতে পায় স্থানীয়রা।জানা গেছে, তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাসের পাশে সাধুরবাজার হইতে দক্ষিন দিকে হাতীবান্ধা শহর রক্ষার্থে একটি বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বাঁধটি এলাকায় চন্ডিমারী বাঁধ নামে পরিচিত। গত কয়েকদিনের বৃষ্টিতে সেই বাঁধে ৬০/৭০ ফিট অংশ ধসে যাচ্ছে। বাঁধের জিও ব্যাগ গুলো বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে কয়েকদিন ধরে। সেই সাথে পানি কমে যাওয়ার ফলে ভাঙ্গন বেড়ে গেছে কয়েক গুন।

তিস্তা পাড়ের লোকজনের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করে গেছেন। কিন্তু এখনো বাঁধ রক্ষায় জরুরী কাজ শুরু না হওয়ার কারণে তারা আতংকিত হয়ে পড়েছে। এ বাঁধ ভেঙ্গে গেলে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হয়ে উল্টো দিকে যাবে। এতে হাতীবান্ধা শহরে তিস্তা নদী ঢুকে পরার সম্ভবনা রয়েছে। হারিয়ে যেতে পারে জেলার মানচিত্র থেকে হাতীবান্ধা উপজেলাটি।ইতিমধ্যে বাঁধের ধসের স্থান দিয়ে পানি যাওয়া শুরু হয়েছে। এখনই ব্যবস্থা নেয়া না হলে হয়তো কয়েকদিজের মধ্যে আমাদের বাড়ি-ঘর তিস্তার গর্ভে চলে যাবে।স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ইতিমধ্যেপানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাঁধের ধসের স্থানটি পরিদর্শন করে গেছেন। দ্রুত কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন।পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজ ডালিয়া’র নির্বাহী প্রকৌশলী আসফাউদ দৌলা জানান, হঠাৎ করে ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit