বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা মার্কিন-ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান পদ্মায় বাসডুবি / ৪০ জনের মরদেহ পানির নিচে : ফায়ার সার্ভিস

যে কারণে বিশ্বকাপ জয়ের উৎসবের পরই দেশ ছাড়লেন বিরাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এক মুহূর্তের জন্যও হাতে সময় পাননি কোহলি।

১৬ ঘণ্টার বিমানযাত্রার পর নিজ দেশ ভারতের মাটিতে পা রেখেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখান থেকে মুম্বাই, ভিক্টরি প্যারেড, সংবর্ধনা সবকিছুতে অংশগ্রহণ করেন। ঘড়িতে তখন বাজে রাত প্রায় ১০টা।
 
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টায় অফিশিয়াল সব কাজ মেটানোর পর আর এক মুহূর্তও দেরি করতে চাননি কোহলি। নিতে চাননি বিশ্রামও। স্ত্রী, সন্তানের সঙ্গে দেখা করতে ছুটেছেন এয়ারপোর্টে। জানা গেছে, এই মুহূর্তে আনুশকা শর্মা সন্তানদের নিয়ে অবস্থান করছেন লন্ডনে। তাই বৃহস্পতিবার রাতেই লন্ডনের উদ্দেশে রওনা হন বিরাট।
 
সেখানেই মেয়ে ভামিকা এবং ছেলে অকায়ের সঙ্গে রয়েছেন আনুশকা। সারাক্ষণ ক্যামেরাবন্দি হওয়ার দুশ্চিন্তা থেকে বাঁচতে দুই সন্তানকে নিয়ে আপাতত লন্ডনেই থাকার পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit