সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু

আলমগীর মানিক, রাঙ্গামাটি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

আলমগীর মানিক, রাঙ্গামাটি : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি জেলা পুলিশের এক সদস্য এএসআই (নিঃ) মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।এদিকে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit