বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলো আখাউড়ার নবাগত ইউএনও’র কাছে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মাদকের বিস্তার, ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থা, যানজটসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি এর কাছে। এ সময় ইউএনও জানান, সবাইকে নিয়ে তিনি এসব কাজ করতে চান।
যোগদানের পর বুধবার সকালে ইউএনও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধীসমাজ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিমিয় করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জমশেদ শাহ, বাহার মিয়া মালদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম. শাফিকুল ইসলাম, আব্দুল মতিন, মো. শাহজাহান, মৌসুমী আক্তার, আবু কাউছার ভুইয়া , মো. শাহ আলম, জুটন বনিক, ফজলে রাব্বি, জালাল হোসেন মামুন, মো. শরীফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন।

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit