শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীর পল্লীতে বিষ প্রয়োগে আমন ধানের চারা নষ্ট

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৪২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামের মোঃ আবু ফাজেল গংরা মোঃ সারেজুল ইসলাম এর ১২ বিঘা জমির আমন ধানের বীজতলা বিষ প্রয়োগ করে নষ্ট করে দেন।ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামের মৃত্যু মকছেদ আলীর পুত্র মোঃ সারেজুল ইসলাম এর ফুলবাড়ী থানায় গত ২৬/০৬/২০২৪ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ১২ বিঘা জমিতে আমন ধানের চারা রোপনের জন্য তৈরি করা হয়।

এ সময় প্রতিপক্ষ মোঃ আবু ফাজেল (৫১), পিতা: মৃত তোফাজ্জাল হোসেন; মোঃ জাকিরুল ইসলাম (৩৫), পিতা: আব্দুস সালাম; মোঃ শরিফুল ইসলাম (৩৮), পিতা: মৃত নাজিমুদ্দিন উভয়ের সাং-দলদলিয়া ও গঙ্গাপুর, মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা: মৃত আফাজ উদ্দিন; মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা: আবুল হোসেন সর্ব সাং-দলদলিয়া, ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে গত ০২দিন আগে তার নিজস্ব সম্পত্তির উপর আমন ধানের চারা জমিতে লাগানো অবস্থায় বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেয়। গত ২৬/০৬/২০২৪ইং তারিখে দুপুর ২টায় জমিতে গিয়ে দেখেন আমন ধানের চারাগুলি হলুদ ও লাল হয়ে গেছে।

১২ বিঘা জমিতে ঐ আমন ধানের চারা রোপন করার প্রস্তুতি নিলে উল্লেখ্য ব্যক্তিরা এই ঘটনা ঘটায়। এতে তার অফুরন্ত ক্ষতিসাধন হয।এই ঘটনায় সারেজুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার কে লিখিত ভাবে অভিযোগ করেন।এ ব্যাপারে সারেজুল ইসলাম উল্লেখ্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশসনের অশুহস্তক্ষেপ কামনা করেছেন।
এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit