মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার

নড়াইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : জেলার সদর উপজেলায় মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামি সজিব খান ওরফে ফিরোজ খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) সকালে সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়ায় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সজিব খান এ গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খানের ছেলে। পুলিশ জানায়, রোববার সকালে গোপনে সংবাদ পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আসামি সজিব খানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালত থেকে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit