শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ী উপজেলার অম্ব্রবাড়ী গ্রামে গাছ কাটা কে কেন্দ্র করে মারপিটে আহত ৫॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় পাঁচ জন আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হয়েছে। অম্রবাড়ী গ্রামের ফজলার মুন্সির ছেলে মোঃ লাইন সরকারের ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় তাদের ৬৩৪ দাগের ১ একর ১৯ শতক জায়গায় ইউক্লিপটাস গাছ লাগানো ছিল।

গতকাল শনিবার ২৯ জুন সকাল আনুমানিক ১১ টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে বিবাদী মোঃ শহীদ (৩০)মোঃ নুর ইসলাম বাবু(৩৩) মোঃ রুবেল(২৭) মোঃ মহিবুল ইসলাম(২৯) মোঃ মেনাজুল(২২) সর্ব পিতা খাসের উদ্দিন, খাসের উদ্দিন পিতা মৃত ফজলুর রহমান গংরা ফজলার মুন্সির জমির ইউক্লিপটাস গাছ কেটে ফেলে যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

গাছ কাটার খবর শুনে ফজলার মুন্সী বিবাদীগণকে বাধা দিতে গেলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ফজলার মুন্সিকে এলোপাতারি মারধর করতে থাকে। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে উপস্থিত হলে বিবাদীগণ তাদেরকে লাঠি সোটা, কুদাল ,কুড়াল দ্বারা আঘাত করিয়া মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাদের ৫ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ ভর্তি করার।

আহতরা হলেন মৃত কিয়াম উদ্দিনের পুত্র ফজলার মুন্সি (৭০) আমিনুল মুন্সির পুত্র সুলতান (২৪) আমিনুল এর পুত্র শাকিল (২৬) মৃত সামাদ মুন্সির পুত্র আমিনুল মুন্সী (৪৫) সামাদ মুন্সির পুত্র মমিনুল (৪৩) বর্তমানে তারা সকলেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আহতদের পরিবারের পক্ষে লায়ন সরকার বাদী হয়ে গতকাল শনিবার ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/রাত :৮০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit