সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

নাটকের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটে তৌসিফের ‘রূপকথা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : মুক্তি পাচ্ছে তৌসিফ মাহবুবের প্রতীক্ষিত নাটক ‘রূপকথা’। জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটকটি নাটকের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক বাজেটে নির্মিত। একদম সিনেমাটিক আয়োজনে সিনেমার মতো এটি নির্মাণ করা হয়েছে বলে এটিকে সিনেমা-ই বলতে চান পরিচালক। একটু পরেই শুক্রবার (২৮ জুন) দুপুরে এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব আশা করেন, এটি তার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে।

 ‘রূপকথা’ নাটকে কেয়া পায়েল ও তৌসিফ মাহবুব


জনপ্রিয় এই তারকা বলেন, এবার ঈদে যে কয়েকটা কাজ করেছি সেগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, এরমধ্যে একটা নাটক তো এখনও ট্রেন্ডিংয়ে। কিন্তু ‘রূপকথা’ কাজটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। ‘অল টাইম দৌড়ের উপর’-এর পর আর কোনো কাজ নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম না, এমনকি এতটা পরিশ্রমও করিনি। টানা ১৩ দিন শুট করেছি। কাজটা ভালো করার জন্য তিন দিন আগেই আমি লোকেশনে চলে গিয়েছিলাম যেন কোন কমতি না হয়। যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছি। এমনকি, ১৩ দিন শুট করলেও রেগুলার নাটকের জন্য যে পারিশ্রমিক নেই তার চেয়েও কম পারিশ্রমিক নিয়েছি। চেয়েছি আমার পারিশ্রমিকের ওই বাজেটটাও যেন মূল কাজে ব্যবহার হয়। চেষ্টার কমতি রাখিনি। অনেক আশাবাদী আমি, বাকিটা দর্শক দেখার পরই বলুক।

 ‘রূপকথা’ নাটকের পোস্টারে তৌসিফ মাহবুব


গল্পের রূপকথার মতো প্রেম এখন আর পর্দায় দেখা না গেলেও ঠিক সেরকম প্রেমের গল্পেই নির্মিত হয়েছে ‘রূপকথা’। এতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit