শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দক্ষিণ সুরমায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের ঋণের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৫ Time View

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরল ইসলাম বলেছেন, উন্নয়নের গতিশীলতায় সমবায়ের গুরুত্ব অপরিসীম। দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিপর্যয় প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তাবলয় সৃষ্টির অন্যতম শক্তি সমবায়ী উদ্যোগ। সম্মিলিত চেষ্টার মাধ্যমে দেশ ও নিজের উন্নয়নে সমবায় প্রতিষ্ঠা আজ সময়ের দাবী।

সমবায় আন্দোলনকে এগিয়ে নেয়ার পাশাপাশি গোটা বাংলাদেশে সমবায় আন্দোলনকে ছড়িয়ে দেয়ার দায়িত্ব সবার। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় ভিত্তিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে সমবায় অধিদপ্তর, কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দুগ্ধ সমবায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ, সিলেট জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত, এআরও তানিম রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহবুবুর রহমানের সঞ্চালনায় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গকুল রন্জন দত্ত, সদস্য সাদিকুর রহমান ও রোজিনা আক্তার। অনুষ্ঠান শেষে দুগ্ধ সমবায় সমিতির ৪৭ সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit