শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় মাদক ব্যবসায় জনপ্রতিনিধিরা সরাসরি জড়িত!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৬৪ Time View

স্বাধীন কুমার রায় চৌগাছা থেকে ফিরে : যশোরের চৌগাছায় মাদক ব্যবসায় চিহ্নিত কয়েকজন মেম্বার সরাসরি জড়িত। যেহেতু এখন আমি তাদেরকে চিনি তাই সেই ইউনিয়নের চেয়ারম্যানগনও তাদেরকে চেনেন। তবে আমি এখানে তাদের নাম বলছি না। তাই মাদককে দমন করতে সকলকেই একসাথে কাজ করতে হবে।

বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্যে এভাবেই বললেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি। কিছুক্ষন পরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানও তার বক্তব্যে সরাসির ওসিকে সমর্থন করলেন। তিনি উপস্থিত ইউপি চেয়ারম্যানগনের দৃষ্টি আকর্ষণ করে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান।

এদিকে বক্তব্যের শুরুতে উপজেলা চেয়ারম্যান সভায় উপস্থিত বিজিবি প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা জানি বিজিবি চাইলে সীমান্ত অতিক্রম করে একটি পাখিও এপাশ ওপাশ করতে পারবে না। তাহলে এতো ফেন্সিডিল আসছে কিভাবে ?।উল্লেখ্য হঠাৎ করেই উপজেলায় ফেন্সিডিলের বড় বড় চালানের সাথে খুচরা বিক্রিও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। তার কথার সত্যতা যাচাইকালে স্থানীয়রা বলেন যশোর শহরসহ বিভিন্ন এলাকার তরুন, যুবকসহ চেনাঅচেনা মাদক সেবীদের অবাধ আনাগোনাই সেটি প্রমান করে।

এদিকে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে সর্বোচ্ছ কঠোর অবস্থানে রয়েছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাব, চৌগাছা থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। সম্প্রতি ফেন্সিডিলের বেশ কিছু চালানসহ চিহ্নিত মাদক ব্যবসায়িদের একের পর এক আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইনের ফাঁক ফোকড় দিয়ে জামিনে মুক্তি পেয়ে আবারো সেই পুরানো ব্যবসায় সক্রিয় হচেছ চিহ্নিত মাদক ব্যবসায়িরা। অতি সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া চিহ্নিত এক মাদক ব্যবসায়ি মুঠো ফোনে বলেন, আমার নামে ৭টা মাদক মামলা। যদি মাদক ব্যবসা না করি তাহলে মামলা চালানোর টাকা পাবো কোথায় ?।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুন্নাহার লাকি, সহকারি কমিশনার (ভ’মি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা পরষিদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, প্রকৌশলি ইমতিয়াজ আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

তবে মাদক ব্যসায়ি যেই হোক যতো শক্তিশালিই হোক না কেনো তার কোনো ছাড় নেই বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধূরি। মাদকের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিতে উপজেলায় বিজিবির বিভিন্ন সভায় উপস্থি থাকতে চেয়েছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুন ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit