শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম

বিজয়নগরে অতর্কিত হামলায় যুবলীগ নেতার অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২২৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, রুপসী বাংলা যুব কল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ কাউছার মিয়ার অফিসে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাঙ্গচুর ও অফিসে থাকা আসবাবপত্র ভাঙ্গচুর করার সময় ড্রয়ারে থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 
এসময় উপস্থিত লোকজন এই ঘটনা প্রতিহত করতে গিয়ে ২ জন গুরুতর আহত সহ ৫/৬ জন আহত হন। গুরুতর আহত ব্যক্তিরা হলো উপজেলার সাতগাঁও গ্রামের কাল মিয়ার ছেলে ইয়ামিন মিয়া, নুরু মিয়ার ছেলে মনু মিয়া। বাকিরা স্থানীয় প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার আমতলী বাজারে রুপসী বাংলা যুব কল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ কাউছার মিয়ার  অফিসে এই ঘটনা ঘটে। এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে যুবলীগ নেতা কাউছার মিয়া জানান। উপজেলার সাতগাঁও গ্রামের সুজন মিয়া (২৫), খোকন মিয়া(২৭), জালাল মিয়া(৩২) ছানাউল (৩৫), মৃত ছিদ্দিক, রনি মিয়া(২৩),  রজব আলী(৫৭) এর নেতৃত্বে ২৫/৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা করেন বলে যুবলীগ নেতা কাউছার মিয়া দাবী করেন।
তিনি আরো জানান, সুজন ছেলেটা বখাটে হওয়ায় তার সাথে আমি কথা বলিনা। তার সাথে আমার তেমন কোন বিরোধ নেই। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি আওয়ামীলীগ সমর্থিত নাছিমা মুকাই আলীর ঘোড়ার নির্বাচন করেছি। সে যুবদল থেকে বহিস্কৃত নেতা আল জাবের এর আনসার প্রতিকের নির্বাচন করেছে। নির্বাচন নিয়েও তেমন ঝামেলা হয়নি।
তবে আমার কারনে ঘোড়ার নির্বাচন অনেকেই করেছে তাই তারা সেটা ভালোভাবে নেয়নি। হয়তো সেটাকে মনে পোষণ করে এমন ঘটনা ঘটিয়েছে। আমি আমার অফিস ভাঙ্গচুর, টাকা লুটপাট, মানুষ আহত করা ও আমাদের প্রেরণার ঠিকানা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করার বিচার দাবী করছি। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit