শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

বাংলাদেশের রাজনীতির তিনটি ভাগ‍্যবান আসনেই বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View
জালাল আহমদ, রাজনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১, চট্টগ্রাম-৯ এবং কক্সবাজার-৪ সংসদীয় আসনে যে দলের প্রার্থীরা জিতে,সেই দল ই সরকার গঠন করে। এ কারণেই বাংলাদেশের রাজনীতিতে এই তিনটি আসন কে “ভাগ‍্যবান আসন” বলা হয়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তিনটি ভাগ‍্যবান আসনেই বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই তিনটি আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সে দলই প্রতিবার সরকার গঠন করে। বহুল প্রচলিত এ কথাটি নির্বাচনের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়।১৯৭৩ সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি সাধারণ নির্বাচনে এটি প্রমাণিত হয়েছে।

সিলেট-১: (দেশের মর্যাদাপূর্ণ আসন)

বাংলাদেশের সাধারণ নির্বাচনে সিলেট ১ একটি মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত।অতীতে এ আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করেছে তারা সরকারের ভেতরও গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির শুরুতে প্রচার- প্রচারণায় এগিয়ে ছিলেন।

মুক্তাদিরের বাবা প্রয়াত সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিক ১৯৯১ সালে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বয়সে প্রবীণ যারা মুক্তাদিরের মুখোমুখি হয়েছেন, তারা সেই গল্প জুড়ে দেন। রোমন্থন করেন সেই সব স্মৃতি। যেগুলো মুক্তাদিরের কাছেও সুখস্মৃতি। ১৯৯১ সালে সিলেট বিভাগের ১৯টি নির্বাচনী আসনের মধ্যে শুধুমাত্র সিলেট-১ আসনে জিতেছিলেন খন্দকার মালিক।

এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা হাবিবুর রহমানও দিনশেষে প্রচাণায় এগিয়ে গেছেন। ফলে এই আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

চট্টগ্রাম-৯: (শহরের রাজনীতির প্রাণকেন্দ্র)

চট্টগ্রাম-৯: চট্টগ্রাম শহরের বাকলিয়া, চকবাজার এবং কোতোয়ালী থানা নিয়ে গঠিত এই আসনটি শহরের রাজনীতির প্রাণকেন্দ্র।এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান ও জামায়াতের ফজলুল হকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।আশির দশকের ছাত্রনেতা আবু সুফিয়ান নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনেই রাজপথে সরব রয়েছেন।

অপরদিকে ফজলুল হক ৫ আগস্টের পরে নির্বাচনের মাঠে এসে সাধারণ মানুষের দারগোড়ায় চলে গেছেন।  ক্নিন ইমেজের রাজনীতিবিদ আবু সুফিয়ানের জন্মভূমি কক্সবাজারের চকরিয়ায় এবং ফজলুল হকের জন্মভূমি কক্সবাজারের কুতুবদিয়ায়। দুইজন ই ছাত্রজীবন থেকে চট্টগ্রাম শহরে অবস্থান করে স্থায়ী হয়েছেন।দুই দলের সাংগঠনিক কাঠামো মজবুত থাকায় অল্প ভোটের ব‍্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হবে বলে ভোটারদের ধারণা ।

কক্সবাজার-৪ (সংবেদনশীল আসনটিতে লড়ছেন জেলার শীর্ষ নেতারা)

মিয়ানমার সীমান্ত ঘেঁষা পুরো দেশের সবচেয়ে সংবেদনশীল আসনটি হচ্ছে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)।এখানে রোহিঙ্গা সংকট, মাদক- মানব পাচার এবং আন্তসীমান্ত নিরাপত্তা গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয়। এ আসনে বিএনপির প্রার্থী অভিজ্ঞ রাজনীতিক, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন জামায়াতের প্রার্থী এবং কক্সবাজার জেলা জামায়াতের আমীর নূর আহমদ আনোয়ারী।এখানে রাজনৈতিক জটিল সমীকরণে শেষ মুহুর্তে এসে কে জিতবে তার জন‍্য অপেক্ষা করতে ১২ ফেব্রুয়ারী নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit