বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র দখল রোধে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View
পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র দখল ও সহিংসতা রোধে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাটিরাঙ্গা সেনা জোনের তত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় সকাল ১০ ঘটিকায় আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়, উক্ত মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর দুই শতাধিক সদস্য অংশ নেয়।
মহড়ার দেখানো হয় স্লোগান দিয়ে কি ভাবে ভোট কেন্দ্র দখল করা হচ্ছে। পরে স্টাইকিং ফোর্স এসে লাঠিচার্জ ও বিশেষ ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহড়ায় একটি ভোটকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম চলাকালে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, ভোটগ্রহণে বাধা প্রদান, ব্যালট বাক্স ছিনতাই এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দৃশ্য প্রদর্শন করা হয়। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যের কন্ট্রোল রুমের নির্দেশে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিমের দ্রুত উপস্থিতি এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া প্রদর্শিত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেডের প্রয়োগও মহড়ায় তুলে ধরা হয়।
মহড়ায় মাটিরাঙ্গা উপজেলা প্রসাশনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী সিনিয়র অফিসার মেজর গাফফারুজ্জামান, পিএসসি  আনসার ব্যাটালিয়ন, পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনে সব বাহিনীর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতামূলক পরিস্থিতি দ্রুত মোকাবেলার বিষয়টি দেখানোর উদ্দেশ্যই এই মহড়ার আয়োজন।

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit