সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

মেডিকেল কলেজের মান বৃদ্ধি করে মানসম্মত ডাক্তার তৈরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৬ জুন) দুপুরে রায়েরবাজারে শিকদার উইমেন’স মেডিকেল কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে চিকিৎসকের সংখ্যার তুলনায় মানসম্মত চিকিৎসা বেশি জরুরি। আমি মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না। যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মান বৃদ্ধি করতে হবে, যাতে আমরা মানসম্মত ডাক্তার তৈরি করতে পারি।’  

তিনি বলেন, ‘আমাদের এখনই দরকার মানসম্মত চিকিৎসক। এ জন্য আমরা শিক্ষা গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেব। বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষাজীবনে সবকিছু যাতে সুন্দর থাকে এবং শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষাটা পায়, সেটিও আমরা গুরুত্ব দিয়ে দেখব।’
 
সামন্ত লাল সেন বলেন, ‘মেডিকেল কলেজটা ঘুরেফিরে পরিদর্শন করলাম। কিছু কিছু ব্যাপারে আরও সতর্কতা মেনে চলতে আমি কর্তৃপক্ষকে বলব। মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়ামসহ সবকিছু ঠিক করতে আমি তাদের বলেছি। ওনারা এই সবকিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময়ের ভেতর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।’
 
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে যথাযথ প্রসিডিউর মেনে চলতে বলেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন পরিদর্শনে গিয়ে সার্জারি বিভাগসহ কয়েকটি ইউনিট ঘুরে দেখেন। এ ছাড়া, শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন। স্বাস্থ্যমন্ত্রী ছাত্রী হোস্টেল, অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো সাত মাসের মধ্যে ঠিক করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit