শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

সংসদে হাত মিলিয়ে চমকে দিলেন মোদি-রাহুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সংসদের বিরোধী নেতা হতে যাওয়া রাহুল গান্ধী বুধবার (২৬ জুন) একসঙ্গে লোকসভার নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে স্বাগত জানিয়েছেন। এসময় হাতও মেলান তারা। এর মধ্য দিয়ে ১৮তম লোকসভায় একটি নতুন অধ্যায় রচিত হলো।

লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর আসন থেকে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান মোদি। একইভাবে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুলও। তখনই মুখোমুখি হন মোদি-রাহুল এবং হাসিমুখে করমর্দন করতে দেখা যায় এই দুই নেতাকে। 
 

প্রসঙ্গত, বুধবার ছিল লোকসভার স্পিকার নির্বাচন। প্রায় ৪৮ বছর পর লোকসভার স্পিকার পদে শাসকদল ও বিরোধী জোটের মধ্যে লড়াই হলো। লড়াই হয় এনডিএ প্রার্থী ওম বিড়লা ও ইন্ডিয়া জোট প্রার্থী কে সুরেশের মধ্যে। 

এদিন ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। লোকসভায় ২৯২টি আসন পেয়েছে এনডিএ জোট। ইন্ডিয়া জোটের আসনসংখ্যা ২৩৪। ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করেছিল মমতা ব্যানার্জির তৃণমূল পার্টিও। তবে শেষ পর্যন্ত কণ্ঠ ভোটে জয়ী হন ওম বিড়লা।

এদিকে, মা-বাবার পদাঙ্ক অনুসরণ করে গান্ধী পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সংসদে বিরোধী দলের নেতার পদে নিয়েছেন রাহুল গান্ধী। তার মা, সোনিয়া গান্ধী ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন এবং বাবা রাজীব গান্ধী, ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন।

 
সূত্র: এনডিটিভি, এএনআই

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit