সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন রাজধানীতে ভূমিকম্প অনুভূত নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

এবার নোবেলজয়ীদের মন্তব্যে বড় ধাক্কা খেল ট্রাম্প!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে অনেকটা নিশ্চিত। নির্বাচনের আগ থেকেই একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর বাইডেন পাশ করছেন আইন। 

এবার ১৬ নোবেলজয়ী অর্থনীতিবিদের নেতিবাচক মন্তব্যের শিকার মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরার প্রতিবেদন। 

মঙ্গলবার একটি খোলা চিঠিতে এমন সতর্কবার্তা দিয়ে ১৬ জন নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের একটি দল বলেছেন, তিনি (ট্রাম্প) যদি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে জয়ী হন তাহলে বিশ্বের অর্থনীতিতে উচ্চমূল্যস্ফীতির প্রাদুর্ভাব দেখা দিতে পারে।   

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন যে অর্থনৈতিক এজেন্ডা ঘোষণা করেছেন তা ট্রাম্পের এজেন্ডার চেয়ে অনেক ‘উঁচুমানের’ বলেও মন্তব্য করেছেন ওই অর্থনীতিবিদরা। সংশ্লিষ্ট ওই অর্থনীতিবিদদের সবাই একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।  

২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া জোসেফ স্টিগলিটজ এবং ২০১৫ সালে নোবেল পাওয়া স্যার অ্যাঙ্গাস ডিটনসহ অর্থনীতিতে নোবেল পাওয়া বিশিষ্ট ১৬ অর্থনীতিবিদ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়েছে, অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাগুলো যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতিকে পুনরুজ্জীবিত করবে। কেননা চীনা আমদানিতে কঠোর শুল্ক আরোপের যে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বহু গুনে বেড়ে যাওয়ার স্পষ্ট আশঙ্কা রয়েছে এবং এতে এখানকার ভোক্তাদের অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। 

ওই চিঠিতে অর্থনীতিবিদরা বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit