মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন মালাক্কা প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হাসপাতালে অসুস্থ প্রিয়জনদের জন্য ফল-ফুল নিয়ে গেলেন আখাউড়ার মেয়র

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২২৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষ থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের ফুল এবং ফল উপহার দিয়েছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। 
রোববার (২৩ জুন) রাত ৮টার দিকে পৌর মেয়র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে রোগীদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের স্বাস্থ্যগত খোঁজ খবর নেন। তিনি জানান, আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে অসুস্থ প্রিয়জনদের জন্য হাসপাতালে উপহার নিয়ে গিয়েছিলেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, পৌর কাউন্সিলর মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান, আখাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি রুবেল আহামেদ, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান জানান, রবিবার সন্ধ্যার পর মেয়রের কাছ থেকে রোগীরা  আম, মালটা, কলা, আপেল, লটকন ব্রেডসহ বিভিন্ন মৌসুমী ফল এবং ফুল উপহার হিসেবে পেয়ে অনেক খুশি হয়েছেন। এসময় তিনি সেবিকা এবং ওয়ার্ড বয়দেরও ফল উপহার দেন। 
পৌর মেয়র তাকজিল খলিফা কাজল জানান, লড়াই সংগ্রাম, উন্নয়ন এবং অগ্রযাত্রার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো দেশে আনন্দ করছে জনগণ। কিন্তু অসুস্থ হয়ে যারা হাসপাতালে আছেন তারা নিদারুণ কষ্টে আছেন। ফলে আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে অসুস্থ প্রিয়জনদের দেখতে আমি হাসপাতালে উপহার নিয়ে গিয়েছিলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit