রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের কোনো গভীর মতবিরোধ বা ফাটল নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের দূরত্বের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। নেতানিয়াহু স্বীকার করেন যে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা থাকতেই পারে, তবে তার মানে এই নয় যে সম্পর্কে বড় কোনো ফাটল ধরেছে। তিনি জোর দিয়ে বলেন, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা অভিন্ন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক ও চমৎকার রয়েছে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল দুই মিত্র দেশের মতো যেকোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সুনির্দিষ্ট উপায় ও সক্ষমতা তাদের রয়েছে।

এরই মধ্যে তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের এই আঙ্কারা সফরের আগেই আঙ্কারার কাছে মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুরস্কের কাছে এই যুদ্ধবিমান বিক্রির যেকোনো উদ্যোগের তীব্র বিরোধিতা করছে ইসরাইল।

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit