সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিক সোফি মার্তিনেজের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন ওই সাংবাদিক। তিনি জানালেন, মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জো বার্তা পাঠিয়েছেন তাকে। কেপ ভার্দে ম্যাচের পর সাংবাদিক সোফি মার্তিনেজের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সোফিকে জড়িয়ে ধরেছিলেন মেসি। কিছু কথাও বলেছিলেন। সেই বিষয় নিয়ে এ বার মুখ খুললেন ওই সাংবাদিক। এ-ও জানালেন, মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জো বার্তা পাঠিয়েছেন তাকে।

সোফি জানিয়েছেন, মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কুৎসা রটানো হচ্ছে। যে যে কথা বলা হচ্ছে তা তার এবং তার পরিবারের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। সোফি বলেছেন, ‘যখন আপনি অনেক বেশি প্রকাশ্যে আসেন তখন এমন কিছু জিনিসের মুখোমুখি হতে হয় যা ভালো নয় এবং পরিবারকে সেটা সহ্য করতে হয়।’সোফির আরও বলেন, ‘এ বছর মানুষ এটা নিয়ে একটু বেশিই কথা বলছে। মেসি কীভাবে আমার দিকে তাকাচ্ছে সেটা নিয়েও আলোচনা হয়। আমাকে নিয়ে এমন সব আলোচনা করা হচ্ছে যা আমার বিরক্তির কারণ হয়ে উঠেছে। আন্তোনেল্লা আমাকে বার্তা পাঠিয়েছে। লিখেছে, ‘চিন্তা কোরো না। এসব ফালতু আলোচনাকে উপেক্ষা করো।’

মার্তিনেজের ধারণা, তিনি মহিলা হিসেবে ক্রীড়া সংবাদমাধ্যমে কাজ করছেন বলেই এত আলোচনা হচ্ছে। এই ঘটনা কোনও পুরুষ সাংবাদিকের সঙ্গে হলে আলোচনা কম হত। তিনি বলেছেন, ‘আমি খুব শান্ত মানুষ। এই নাটকের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। মেসির জীবনযাপন এতই সাধারণ যে লোকে কোনও না কোনও ভাবে কুৎসা খুঁজে বার করার চেষ্টা করে।’তিনি আরও বলেন, ‘যদি আমি তোমার দিকে তাকাই, তা হলে সকলে বলবে কেন তাকালাম। যদি তোমার সঙ্গে কথা বলি, তা হলে সকলে বলবে কেন কথা বললাম।’তিনি পাল্টা মেসিকে বলেন, “তুমি যা বললে তার গুরুত্ব আমার কাছে খুব বেশি। তোমার এই কথার জন্য ধন্যবাদ।’

মেসি ও সোফির প্রথম কথা হয়েছিল কাতার বিশ্বকাপের ফাইনালের আগে। সোফি মেসিকে জানিয়েছিলেন, তিনি বিশ্বকাপ জিততে না পারলেও তার কৃতিত্ব কমবে না। আর্জেন্টিনায় তিনি নায়ক। তিনি স্বপ্ন দেখান। সাংবাদিকেরা সাধারণত প্রশ্ন করেন। কিন্তু সোফি সে দিনে মেসিকে গোটা আর্জেন্টিনার তরফ থেকে ধন্যবাদ দিয়েছিলেন। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit