রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় বিনামূল্যে ধানের বীজ পাচ্ছেন ১৭৪০ জন কৃষক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১০১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনা মূল্যে উপশী রোপা আমন জাতের বীজধান পাচ্ছেন ১৭৪০ জন কৃষক। সরকার চলতি মৌসুমে উন্নত জাত ও নতুন উদ্ভাবিত ধান চাষে উৎসাহিত করতেই কৃষকদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বীজধান বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম হোসেন প্রমুখ।

চৌগাছা উপজেলা কৃষি অফিসের অথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ১৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উপশী জাতের বীজধান ও সার বিতরণ করা হয়েছে। কৃষক প্রতি ৫ কেজি করে উপশী জাতের রোপা আমন ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে মোট ১৭৪০ জন কৃষককে দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, কৃষকদেরকে উন্নত জাত এবং নতুন নতুনউদ্ভাবিত জাতের ধান চাষে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসুচির আওতায় বিনা মূল্যে এসব ধানবীজ ও সার সহায়তা দিচ্ছেন সরকার। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই স্বল্প সময়ে ও কম খরচে ধান উৎপাদন করতে পারেন।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit