বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৪৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল লতিফ(৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে  খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনাকালে মানিকছড়ি থানাধীন  বাটনাতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ বাটনাতলী বাজার হইতে সালদাগামী রোডের বিএনপি ক্লাব সংলগ্ন রবি টাউয়ারের সামনে অভিযান পরিচালনা করে আসামী আব্দুল লতিফ(৫৫ ) কে লাল রংয়ের ১৯৭পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন- আব্দুল লতিফ(৫৫ ) রামগড় উপজেলার পাতাছড়া ইউপির মুসলিমপাড়া এলাকার – মৃত আব্দুল বারেক,এর ছেলে।মানিকছড়ি থানা পুলিশ জানান তাহার পরিহিত লুঙ্গীর ডান গোছা হইতে একটি হালকা সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো নীল রংয়ের জিপার ব্যাগে রক্ষিত অবস্থায় লাল রংয়ের ১৯৭ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/দুপুর ১২:৩১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit