শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

কুষ্টিয়ার দৌলতপুরে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিএনপি নেতা আটক

মো. সাইদুল আনাম, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View
মো. সাইদুল আনাম, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও তার আগে থেকেই নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনের সারিবদ্ধ হয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। বেলা যতই বাড়তে থাকে ভোটার উপস্থিতি ততই বাড়তে থাকে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের দায়ে হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বারকে সেনা বাহিনী আটক করে থানা হেফাজতে রেখেছে। 

কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের ১৩৫ কেন্দ্রে একই দৃশ্য লক্ষ্য করা গেছে। এ আসনে বিএনপি জামায়াত প্রার্থী সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। স্বস্তি ও শান্তিতে ভোট প্রদানের ক্ষেত্রে ভোটারদের উৎসাহ দিতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে।

৪ লাখ ৪ হাজার ৫০৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন বলি আশা করা যাচ্ছে। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটার নারী। তবে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল সরব। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে অনেকে খুশি ও আনন্দে উদ্বেলিত হতে দেখা গেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের দায়ে হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বারকে সেনা বাহিনী আটক করে থানা হেফাজতে রেখেছে। ছবি: কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ভোট প্রদান করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit