সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ঢাকা-৬ আসন: ৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের প্রাথমিক ফলাফলে কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন।

এই বিদ্যালয়ের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গেছে, ইশরাক হোসেন মোট ২ হাজার ৮০০ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই তিনটি কেন্দ্রে ইশরাক হোসেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩৪ নম্বর কেন্দ্রে সংগৃহীত ১ হাজার ৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক একাই পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।বিপরীতে মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। এই কেন্দ্রে জাতীয় গণভোটের ফলাফলে দেখা গেছে, ১ হাজার ৫১৫টি ‘হ্যাঁ’ ভোট এবং ৩১৫টি ‘না’ ভোট পড়েছে। 
একইভাবে ৩৩ নম্বর কেন্দ্রেও ধানের শীষ প্রতীক জয় পেয়েছে। এই কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ৬১৬ ভোট। এই কেন্দ্রে গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি। 
অন্যদিকে, ৩৫ নম্বর কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ধানের শীষ প্রতীকে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এই কেন্দ্রে গণভোটের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি। 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit