মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী ৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী রিয়ালেই ক্যারিয়ারের ইতি টানতে চান কোর্তোয়া

যশোর-৩ আসনে এগিয়ে বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : যশোর-৩ আসনে ঘোষিত ১৩টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছে বিএনপি। বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০১৮৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩৬১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit