মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

বিয়ে করে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখলেন নাদিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে এনেছেন তিনি। নাদিয়ার ফেসবুকে দেওয়া তথ্যমতে, তার বরের নাম সালমান আরাফাত। তারা আগে থেকেই পরিচিত।

জানা গেছে, সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন। বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলেছেন। একটিতে দুই পরিবারের সবার সঙ্গে একটি স্থিরচিত্র শোভা পাচ্ছে, অন্যটিতে শুধু তারা স্বামী–স্ত্রী। ফেসবুকে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। একই স্থিরচিত্র পোস্ট করে সালমানও একই কথা লিখেছেন। দুজনেরই পোস্ট করা স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের সহকর্মী–শুভাকাঙ্ক্ষী ছাড়াও ভক্তরা শুভকামনা জানিয়েছেন।

দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। তার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে, তেমনি হিট শর্টফিল্মও আছে। নাটক তো নিয়মিত জনপ্রিয় হয়ই, মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তবে সব সময় ভালো চরিত্র না পাওয়ার আফসোস তার আছে, যা সব শিল্পীরই থাকে।

সালহা খানম নাদিয়া নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাকে। এ ছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া। অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই দেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১১:৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit