বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

হত্যা মামলায় গ্রেফতার কন্নড় সুপারস্টার দর্শন কারাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা দর্শন থুগুদীপা ১০ দিন ধরে গ্রেফতার আছেন তারই এক ভক্তকে হত্যার মামলায়। একই মামলায় গ্রেফতার হয়েছেন আরও ১৬ জন।

৩৩ বছর বয়সী ভক্ত রেণুকাস্বামীর দেহ নর্দমা থেকে উদ্ধারের পর পুলিশ এ ঘটনাকে ‘জঘন্যতম অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছেন, রেণুকাস্বামীকে ‘অত্যন্ত নৃশংস ও বর্বরোচিতভাবে’ হত্যা করা হয়েছে।

পুলিশের ধারণা, একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রেণুকাস্বামীর ওপর ৪৭ বছর বয়সী দর্শন ক্ষুব্ধ ছিলেন। কারণ রেণুকাস্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র গৌড়া নামে এক অভিনেত্রীকে অশ্লীল বার্তা পাঠিয়েছিলেন। এই অভিনেত্রীকে দর্শনের বান্ধবী বলে বর্ণনা করছে ভারতের সংবাদমাধ্যম। গ্রেফতারদের মধ্যে তিনিও রয়েছেন।

সন্দেহভাজনদের বিরুদ্ধে ‘হত্যা, অপহরণ, প্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে। দর্শনের আইনজীবী রঙ্গনাথ রেড্ডি বিবিসিকে বলেছেন, অভিনেতা দর্শন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

রঙ্গনাথ বলেন, “এই মুহূর্তে এগুলো নিছকই অভিযোগ। দর্শনের বিরুদ্ধে পুলিশের কাছে সরাসরি কোনও প্রমাণ নেই।” পবিত্র ও দর্শনের বিয়ের খবরও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ‘নির্ভরযোগ্য তারকা’ হিসাবে বিবেচিত দর্শন এখন পর্যন্ত প্রায় ৬০টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে অনেক সিনেমাই ব্যবসায়িক সফলতা দেখিয়েছে।

তিনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা, যার বিশাল ভক্তকুল আছে। অটোরিকশার পেছনে তার মুখ সাঁটাতে যেমন দেখা যায়, তেমনই নতুন সিনেমা মুক্তি পেলে ব্যানারে ভক্তরা দুধ ঢালেন বলে জানান চলচ্চিত্র সমালোচক এস শিব কুমার।

কন্নড় চলচ্চিত্রের প্রযোজক যোগীশ দ্বারকিশ বলেন, “দর্শন এমন এক অভিনেতা, যিনি আপনাকে ভালো শুরুর নিশ্চয়তা দিতে পারেন।”

তার সিনেমা ৪০০ প্রেক্ষাগৃহের ৬০০-৭০০ স্ক্রিনে মুক্তি পায়। ভক্তরা তাকে পূজা করেন। তিনি এমন একজন তারকা যিনি প্রতিবারই ভালো করেন। তার সর্বশেষ ছবি ‘কাটেরা’ ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।

অভিনেতা দর্শন একটি চরিত্রের জন্য ২০ থেকে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন, যা সেখানকার ইন্ডাস্ট্রিতে বিরল। কন্নড় ভাষায় সাধারণত অল্প বাজেটের সিনেমা হয়, যার বেশিরভাগই প্রতিবেশী রাজ্যগুলোতে মুক্তি পায় না।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit