রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

জীবন থাকতে দিল্লির আগ্রাসন মানবে না জনগণ: ফারুক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২১ জুন) বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেল লাইনের প্রস্তাবের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। কিন্তু অবৈধ সরকারের অবৈধ নির্বাচন সমর্থনকারী ভারত বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে। সবকিছু কেড়ে নিয়ে ন্যায্যহিস্যা থেকে বঞ্চিত করছে। যা দেশের মানুষ মেনে নিবে না।

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দেশের এই অবস্থা বলে মন্তব্য করেন ফারুক। বলেন, ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবে, তা দেশের মানুষ মানবে না। জীবন থাকতে দিল্লির আগ্রাসন মেনে নেবে না জনগণ।

‘ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দু’বেলা পেটভরে খাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। প্রধানমন্ত্রী ভারত থেকে খালি হাতে ফিরলে দেশের মানুষ মেনে নেবে না।’
 
এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। বলেন, আপনারা ক্ষমতায় টিকে থাকতে কিছুসংখ্যক পু্লিশ ও আমলাকে ব্যবহার করে বিরোধীদল দমন করছেন। কিন্তু যখনই তাদের চাকরি শেষ হয়ে যায়, অবসরে যায় তখন তালিকা তুলে ধরছেন। দুর্নীতিবাজ আমলাদের অবসরে গেলে বিচার করবেন, কিন্তু চাকরিরত অবস্থায কেনো নয়?

ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম-নিকলীতে তৈরি করা বাঁধ সিলেটের মানুষের জন্য ফাঁদ হয়েছে। শুধু সিলেট না, নেত্রকোনাসহ পুরো হাওরাঞ্চলের জন্য এই সড়ক মরণফাঁদ হয়েছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit