রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি দল থেকে বাদ পড়ে ট্রিপল সেঞ্চুরি আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : আসন্ন সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটা পক্ষ নির্বাচনে হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনি প্রচারণায় গিয়ে দেয়া বক্তব্যে এমনটা জানান তিনি। এসময় জামায়াত আমির ওই দলের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে বলেও জানান।

ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়, তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল। যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়। নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে, কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। 

তিনি বলেন, নির্বাচন কমিশন আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে নির্বাচন ভণ্ডুল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। ডা. শফিকুর রহমান বলেন, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে। হতাশা থেকে তারা চোরাইপথে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে। তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে।

তিনি বলেন, মোহাম্মদপুরে মাদক এবং অস্ত্রের বাণিজ্য হয়। ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। জামায়াত আমির আরও বলেন, একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দেশের জনগণ আগেও তাদের দেখেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit