মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারী প্রবাসী যুবকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

এম  রায়হান চৌধূরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১০৮ Time View
এম  রায়হান চৌধূরী ,চকরিয়া প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সরকার বিরোধী বিভিন্ন চক্রের সাথে জড়িত হয়ে, দেশের বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর এর বিরুদ্ধে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে বৃহস্পতিবার মামলা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী মামলাটি আমলে নিয়ে কক্সবাজারের সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

আবুল মনসুর কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়া খালী সিকদার পাড়া এলাকার মৃত সোলতান আহমদ এর ছেলে বর্তমানে সে যুক্তরাজ্য প্রবাসী। মামলার বাদী হাসনাতুর রহমান একই উপজেলার ঢেমুশিয়া খাসপাড়া এলাকার মনোয়ারুল হকের ছেলে ও মাতামুহুরি সাংগঠনিক থানা যুবলীগ নেতা।বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহেদুল ইসলাম বলেন, গত ৫ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত সমময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  ‘Mansur Mansur ( মনসুর মনসুর)’ নামে আইডি থেকে  ‘ আন ইলেক্টেড প্রাইম মিনিস্টার’ শিরোনামে কিলার হাসিনা’ ‘নো ইলেকশন আন্ডার ডিটেক্টর হাসিনা’ ‘ফ্যাসিস্টট হাসিনা’ এবং  ‘ডেমোক্রেসি ইন বাংলাদেশ স্টপ জুডিশিয়াল কিলিং’ ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি ব্যাঙ্গ করে নানান রকম সরকার বিরোধী ও দেশ বিরোধী স্লোগান দিয়ে মিছিল সমাবেশ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে,

বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই বাদী একজন বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক কর্মী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান যুবলীগ নেতা হওয়ায় সে সংক্ষুব্ধ হয়। এর মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে বিদ্বেষ ছড়ানোয় আসামির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২১, ২৫, ৩১ ও ৩৩ ধারায় মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজারের সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন। 

বাদী হাসনাতুর রহমান জানান, বিবাদীর এহেন কর্মকাণ্ডে দেশের সকল নাগরিকের ন্যায় আমি সংক্ষুব্ধ হয়েছি। আমি চাই বিবাদীর দৃষ্টান্তমূলক সাজা হোক। যেন ভবিষ্যতে কেউ এহেন কর্মকাণ্ড করতে সাহস না পায়।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit