রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় কোরবানী ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে চোরেরা, বেড়েই চলেছে চুরি দিশেহারা মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১০ Time View

এম. এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কোরবানী ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে চোরেরা। প্রতিনিয়ত বেড়েই চলেছে চুরি দিশেহারা সাধারণ মানুষ। মঙ্গলবার ১৩ (জুন) রাতে উপজেলার হাজরাখানা উত্তরপাড়ার ঈদগাহ ময়দান হতে ১টি পানির কল (টিউবওয়েল এর মাথা), উত্তরপাড়ার মাঠ থেকে মাসুদ দফাদারের ১টি পানির কল (টিউবওয়েল এর মাথা ), পেট ভরার গ্রামের বড় খোকার ১টি পানির কল (টিউবওয়েল এর মাথা) ও গ্রাম্য পশু ডাক্তার আসাদ হোসেনের ১টি পানির কল (টিউবওয়েল এর মাথা ) চুরি করে নিয়ে গেছে চোরেরা।

কোরবানী ঈদকে সামনে রেখে চোরেরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে।ফলে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।রোববার (৯ জুন) ভোর রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাদেখড়িঞ্চা গ্রামের মৃত ইনতাজ মুন্সির ছেলে জহুরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে চোরেরা তার গোয়াল ঘরে ১টি উন্নত জাতের গাভী, একটি বকনা, একটি এঁড়ে চুরি করে নিয়ে যায়।জহুরুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে গরুর খাবার দিয়ে সে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখেন চোরেরা গোয়াল ঘরের সব তালা ভেঙ্গে ৩টি গরুই নিয়ে গেছে। তিনি বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মুল্য কমপক্ষে তিন লাখ টাকা।

শনিবার (৮জুন) ভোরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামের আনিছুর রহমানের ৩টি গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা।আনিছুর রহমান জানান, গাভী পালন ও দুধ বিক্রি করেই চলে তার সংসার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমি গাভীগুলিকে খাবার দিয়ে ঘুমিয়েছি। শনিবার ভোরের দিকে কখন চুরি হয়ে গেছে বুঝতে পারিনি। তিনি আরও বলেন, তার বাড়ির ছাগল দুটিও নেয়ার জন্য রশি খুলেছিলো, তবে সে দুটি নিতে পারেনি।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এ এলাকায় গরু ছাগল চুরি বেড়ে গেছে।এদিকে ২০ মে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মহিদুল ইসলামের বাড়ীতে হানা দিয়ে ৩টি গাভী ও ১টি ষাড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। যার বর্তমান বাজার মুল্য প্রায় ৫ লাখ টাকা।বুধবার (৮ মে) গভীর রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহি উদ্দিনের ছেলে বিপুল হোসেনের গোয়াল থেকে চার গরু চুরি করেছে চোরেরা।বিপুল হোসেন জানান, গোয়াল থেকে তার একটি গাভী ও একটি বাছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু নিয়ে যায় চোরেরা। আমি এ ঘটনার পরে পথের ফকির হয়ে গেছি। তিনি বলেন গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।১৪ জানুয়ারী রাতে চোরেরা পৌর শহরের তার্নিবাস গ্রামের বাসিন্দা উপাধ্যাক্ষ ড. আলাউদ্দীনের বাড়ী থেকে একটি ফ্রিজিয়ান জাতের লাল গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও করেন তিনি।ড. আলাউদ্দীন জানান, রাতে ঘুমাতে যাওয়ার সময় গরুর খাবার দিয়ে গোয়াল ঘরের দরজায় তালা মেরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে তিনটার দিকে গরুর খাবার দিতে গিয়ে দেখি গোয়াল ঘরে গরু নেই। চোরেরা গোয়ালের দরজার তালা ভেঙ্গে গরু ও গরুর বাছুর চুরি করে নিয়ে গেছে। গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।প্রতি রাতেই কোন না কোন গ্রামে চুরির ঘটনা ঘটছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit