শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীতে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধী সন্তানের মায়ের সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি  : দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবে খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামের প্রতিবন্ধী সন্তানের বিধবা মা কল্পনা গোস্বামীর প্রতিপক্ষের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী সন্তানের বিধবা মা কল্পনা গোস্বামী প্রতিপক্ষ একই গ্রামের মৃত্যু আশিষ কুমার গোস্বামীর স্ত্রী মালতি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রকৃত মালিকের জমিজমা জবর দখল করে আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করছি।

আমি এই মর্মে সংবাদ সম্মেলন করিতেছি যে, বিগত ৩০ বছর পূর্বে আমার স্বামী বিদ্যুৎ গোস্বামী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর আমার দুই সন্তানের মধ্যে বড় ছেলে বিপ্লব গোস্বামী একজন শারিরীক প্রতিবন্ধী এবং ছোট ছেলে প্রবীর গৌস্বামী। একান্নবর্তী পরিবার হওয়ায় আমার স্বামী বিদ্যুৎ গোস্বামীর জেঠতাতো ভাই আশিষ গোস্বামী সমস্ত পরিবারের দেখভাল করত। আমার স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছি। কিন্তু ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সমস্ত জমির ফসল আশিষ গোস্বামী জোর পূর্বক দখল করে নিয়েছিল।

গত বছর আশিষ গোস্বামী মৃত্যুবরণ করিলে, তার স্ত্রী মালতী চক্রবর্তী ও তার দুই মেয়ে ও জামাই একই ভাবে জোর পূর্বক ভোগ দখল করে রেখেছে। এর ধারাবাহিকতায় গত ০৪/০৬/২০২৪ইং তারিখে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি আমি অবহিত করে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির ধান চাইতে গেলে মালতী চক্রবর্তী এবং তার মেয়ে ও জামাই আমাকে ও আমার ছোট ছেলের স্ত্রী মামনি গোস্বামীকে মারপিট ও শ্লীতাহানি ঘটায়। তারা প্রভাবশালী ব্যক্তি হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করছে। মালতী চক্রবর্তীর ছোট মেয়ের জামাই অমিতাভ চক্রবর্তী (রঞ্জন) একজন দূর্ধষ ব্যক্তি ইতিপূর্বে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে কোটে তার মামলা চলমান রয়েছে। মালতী চক্রবর্তী তার জামাই অমিতাভ চক্রবর্তীকে লেলিয়ে দিয়ে আমাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করছে। আমি একজন অসহায় ও অধিকার বঞ্চিত বিধবা নারী।

এমতাবস্থায় তারা প্রভাবশালী ও শক্তিশালী হওয়ায় আমরা তাদের সাথে কিছুতেই পেরে উঠতে পারছিনা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অমিতাভ চক্রবর্তী (রঞ্জন) এর পা তার বাবার মৃত্যুর পর ভেঙ্গে যায়, যা আনুমানিক ৪বছরের আগের ঘটনা প্রায়। মূল ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে আমার ভাতিজা কৌশিক কুমার গোস্বামী এর উপর মিথ্যা মামলা দায়ের করে ও নানা ভাবে অভিযোগ করে হয়রানীর চেষ্টা করছে। তাই উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার সন্তানদের নিরাপত্তা ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পদের ন্যায্য অংশের অধিকার প্রতিষ্ঠায় স্থানীয় সংসদ সদস্য ও প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কল্পনা গোস্বামীর দুই ছেলে, বিপ্লব গোস্বামী (প্রতিবন্ধী) ও প্রবীর গোস্বামী। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচারের দাবি করছি।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit