মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

এলজিইডি সড়ক সংস্কারে অনিয়মের সংবাদ প্রকাশিত হওয়ায় যুগান্তর প্রতিনিধিকে হুমকি 

. এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮২ Time View
এম রায়হান চৌধুরী  চকরিয়া : কক্সবাজারের “চকরিয়ায় এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম” শিরোনামে মঙ্গলবার যুগান্তরে সংবাদ প্রকাশিত হওয়ায় চকরিয়া উপজেলা প্রতিনিধি মনসুর মহসিনকে মোবাইলে হুমকি দিয়েছে মেসার্স আসিফ এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার পারভেজ। মঙ্গলবার রাত ৮টায় পৌরসভার ১নং ওয়ার্ড বাজার পাড়া এলাকার মৃত জাকের আহমদের ছেলে মোঃ পারভেজের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মনসুর মহসিন। 

যুগান্তর চকরিয়া প্রতিনিধি মনসুর মহসিন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কোনাখালী-ঢেমুশিয়া সড়ক সংস্কার কাজে ব্যাপক দূর্নীতি ও লবন পানি যুক্ত বালি, নিম্নমানের পাথর ও কনক্রিট ব্যবহারের বিষয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার সরেজমিনে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক ঠিকাদার পারভেজ ও এলজিইডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সহকারে মঙ্গলবার দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার পারভেজ তার ব্যবহৃত মোবাইল থেকে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে যুগান্তরের চকরিয়া প্রতিনিধি মনসুর মহসিনের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার  হুমকি প্রদান করে। বিষয়টি তিনি যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টদের অবগত করে রাতেই থানায় সাধারণ ডায়েরি (যার নাং ৫৭৯/১১-৬-২০২৪ই) রুজু করেন। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে যুগান্তর প্রতিনিধিকে হুমকি দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit