মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার

ভূরুঙ্গামারীতে বিপুল পরিমান  গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতার-১

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৫ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুরিয়ার সার্ভিস ব্যবসায়ী এমদাদুল হক পাভেলের বাসায় অভিযান চালিয়ে   ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১১ জুন) আরো এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৬)। সে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত কাশেম আলীর পুত্র এবং ভূরুঙ্গামারী সদরের গার্লস স্কুল মোড়ে অবস্থিত মদিনা কসমেটিকস এর স্বত্বাধিকারী।

উল্লেখ্য, গত শনিবার (৮ জুন) পুরাতন থানা পাড়া এলাকায় কুরিয়ার ব্যবসায়ী এমদাদুল হক পাভেলের বাসার অব্যহৃত টয়লেট ও মালামাল রাখার কক্ষ থেকে পুলিশ ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ঐদিন রাতেই পুলিশ এমদাদুল হক পাবেল ও শফিকুল সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। অবশ্য মাদক দ্রব্য আটকের পর থেকে এমদাদুল হক পাবেলের পরিবার থেকে দাবী করা হচ্ছিল আটককৃত শফিকুল ঐ বাসায় ভাড়া থাকতো।

অনুসন্ধানে জানাযায়, জয়মনিরহাটের ভারতীয় সীমান্তবর্তী শিংঝাড় গ্রামের দু’ব্যক্তি, জয়মনির হাটের রেল লাইনে বসবাসকারী এক ব্যক্তি এবং গছিডাঙ্গার এক ট্রলি ড্রাইভার এবং যাত্রাপুরের এক নৌকা মাঝির সম্বন্বয়ে গঠিত  একটি চোরাকারবারি দল র্দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদক দ্রব্য এনে স্থল ও নৌপথে দেশের অভ্যন্তরে পাচার করতো। জানাগেছে বিশেষ কায়দায় ডিমের খাচায় এবং রাইস কুকারের প্যাকেটে এসব মাদক পাচার করতো দলটি। পাভেলের নেতৃত্বে স্থলপথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে  পাঠানো হতো মাদক। সেখানে প্রাপকের ঠিকানায়  দুটি গোপন মোবাইল নম্বর ব্যবহার করতো তারা।

নির্দিষ্ট ঠিকানায় মাল পৌছলে তারা ঐ নম্বর দেখিয়ে মালামাল উত্তোলন করে নির্দিষ্ট পার্টির কাছে বিক্রি করতো।  ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে জবান বন্দী প্রদানের জন্য কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে। পাবেলকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলে প্রকৃত রহস্য বের করা সম্ভব হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit