বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে যেমন থাকবে আবহাওয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে গতকালই হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। যেই ম্যাচে দেখা গেছে বৃষ্টির বাগড়া। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচেও কি বৃষ্টি বাগড়া বাধাবে। কি বলছে আবহাওয়ার পূর্বাভাস?

নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হবে এই ম্যাচটি। এই সময়ে মাঠে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা থাকতে পারে ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে। আকাশে মেঘের আচ্ছাদন থাকবে। তবে তা বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়ায় ম্যাচটি সম্পন্ন হবে।

এ মাঠে অবশ্য এখন পর্যন্ত হওয়া প্রতিটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচই খেলেছে এই মাঠে। যেখানে দুটিতেই জয় তুলেছে তারা। এ নিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মতো এই মাঠে খেলতে যাচ্ছে দলটি। অবশ্য এই মাঠে খেলার অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশও। বিশ্বকাপ মিশন শুরুর আগেই ভারতের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে নাজমুল শান্তর দল। তাই এই মাঠের উইকেট নিয়ে ধারণা আছে বাংলাদেশেরও।

যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের ৮টিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই তাই এ ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধরা জয়ের দেখা পেতে চাই বাংলাদেশ। তাছাড়া সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে জয় কিছুটা হলেও মনোবল বাড়িয়েছে বাংলাদেশ দলের। যা নিশ্চিতভাবেই এ ম্যাচেও কাজে লাগাতে চাইবে দল।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit