স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের ভূঁয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড দলের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন একটি ভালো ক্রিকেট দল, ভালো একটি টেস্ট দল। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল।
এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ সফরে আসবে ব্রিটিশরা। সবশেষ দুই দল ২ ম্যাচের সিরিজ খেলেছিল ২০১৬ সালের অক্টোবরে। সবশেষ ম্যাচে বাংলাদেশ মিরপুরে ১০৮ রানে জিতেছিল। দুই দলের লড়াইয়ে ওটাই ছিল তাদের একমাত্র জয়।
সেই সিরিজ নিয়ে নর্থ বলেছেন, ‘এমন নয় যে আমরা শুধু বাংলাদেশে যাব এবং ভালো কিছু স্পিনারের মুখোমুখি হবো। তাদের খুব ভালো কয়েকজন পেসার আছে, আমরা জানি এটা অনেক ভালো একটা টেস্ট হতে যাচ্ছে। আমাদের এমন একটা স্কোয়াড প্রয়োজন, যেটা বাংলাদেশের কন্ডিশনে আমাদের সব বিকল্প হাতে থাকবে।’
বাংলাদেশ সফর নিয়ে তাদের চিন্তাভাবনা ভিন্ন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যে স্পিন কর্মসূচিতে আরও বেশি বিনিয়োগ শুরু করেছে। নর্থ জানালেন, রিচার্ড ডওসনের সাম্প্রতিক নিয়োগ কেবল স্টিফেন ফ্লেমিংয়ের সহকারী কোচ হিসেবেই নয়, ইংল্যান্ডের জাতীয় স্পিন বোলিংয়েও কাজে লাগবে।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১২