বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পাকিস্তানকে হারিয়ে বুমরাহ বন্দনায় রোহিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে মাত্র ১১৯ রানেই আটকে দেয় পাকিস্তান। লক্ষ্যটা অতি মামুলি। সেই লক্ষ্যে কতক্ষণ লড়াই করতে পারে ভারতীয় বোলাররা; সেটাই ছিল দেখার। অথচ, কেবল লড়াই করেনি ভারতীয় বোলাররা ম্যাচটাই নিজেদের করে নিয়েছে তারা। এমন জয়ে তাই প্রশংসা পাচ্ছে ভারতীয় বোলাররা। যার মধ্যে বিশেষভাবে নাম এসেছে জাসপ্রিত বুমরাহর। কেননা, তার ৪ ওভারের স্পেলেই যে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে পাকিস্তানের। এমন জয়ের পর তাই রোহিতের কণ্ঠেও শোনা গিয়েছে বুমরাহ বন্দনা।

ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন বুমরাহ। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের গুরুত্বপূর্ণ দুটি উইকেটই তুলেছেন বুমরাহ। পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটার ইফতেখার আহমেদকেও গুঁড়িয়ে দিয়েছেন তিনিই। আর ওখানেই শেষ হয়ে যায় ভারতের জয়ের স্বপ্ন। এমন অল্প পুঁজি নিয়েও জয় পাওয়ায় বেশ খুশিই রোহিত। জয়ের কৃতিত্বটা বোলারদের দিতে ভুলেননি তিনি। আলাদা করে প্রশংসা করেছেন বুমরাহরও।

ম্যাচ নিয়ে রোহিত বলেন, ‘আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করিনি। আমরা ১৫-২০ রানে পিছিয়ে পড়েছিলাম। তবে বোলারদের জানিয়েছিলাম এই পিচে প্রতিটি রান কতটা গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয়েছে বোলাররা আমাদের জন্য কাজটি করতে পারে এবং শেষ পর্যন্ত সেটি তারা করেছেও।’

এক পাশ থেকে উইকেট পড়লেও রিজওয়ান দলকে জয়ের পথেই রাখছিলেন। একটা সময় ৩৬ বলে ৪০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। তখনও উইকেটে রিজওয়ান। এরপর বুমরাহ এসে দারুণ সুইংয়ে রিজওয়ানের স্টাম্প ভাঙেন। এরপরই ম্যাচটা হাতছাড়া হয়ে যায় পাকিস্তানের। স্বাভাবিকভাবেই কৃতিত্বটা তাই বুমরাহর। যার প্রশংসা করেছেন অধিনায়ক রোহিতও।

বুমরাহকে নিয়ে তিনি বলেন, ‘বলতে গেলে আমাদের সবার কথা বলতে হবে। কেননা, এই সামান্য অবদানগুলি একটি বিশাল পার্থক্য তৈরি করে। যার হাতে বল ছিল সেই দলের জন্য অবদান রাখতে চেয়েছে। বুমরাহ আরও শক্তিশালী হচ্ছে। আমরা তাকে বছরের পর বছর ধরে দেখেছি সে কী করতে পারে, আমি তার সম্পর্কে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা চাই সে টুর্নামেন্টের শেষ অবধি একইরকম মানসিকতায় থাকুক। সে দারুণ প্রতিভা, আমরা এটা জানি, কিন্তু অন্য ছেলেদেরকেও হ্যাটস অফ।’

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit