বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

মোদীর শপথে থাকছে কংগ্রেস, রবিবার রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন খড়্গে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজ ডেস্ক:  তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছে কংগ্রেস। রবিবার কংগ্রেসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দলের তরফে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। শনিবারই খড়্গের কাছে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র আসে।

কংগ্রেস শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা জানালেও বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল শপথে উপস্থিত থাকছে না। শনিবারই ভোটের ফল পর্যালোচনা করতে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন মমতা। সেই বৈঠকের পর মমতা জানান, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ আসেনি তাঁর কাছে। এলেও তিনি যেতে যেতেন না। মমতার কথায়, “(আমন্ত্রণ) আসেওনি। যাবও না।” একই সঙ্গে তাঁর সংযোজন, “অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ভাবে যে সরকার তৈরি করছে, তাকে আমি শুভেচ্ছা জানাতে পারছি না! দেশের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।

রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর পাশাপাশি তাঁর পরিষদীয় সদস্যেরাও শপথ গ্রহণ করবেন রবিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit