বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

মোদির শপথ অনুষ্ঠান যেন চাঁদের হাট, উপস্থিত হলেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনে শুরু হওয়ার কথা মোদির নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এ নিয়ে রাষ্ট্রপতি ভবনে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে।

ইতোমধ্যে সেখানে এসে পৌঁছেছেন এস জয়শংকরসহ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিজেপি নেতা মুরলি মনোহর জোশি, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতনরাম মাঝি, আরএলডির প্রধান জয়ন্ত সিং চৌধুরীরা। তারা মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করেছেন। একটু পরই শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি। 

এদিকে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন শাহরুখ খানসহ বলিউডের নামি তারকারা। এসেছেন মুকেশ আম্বানিও। সস্ত্রীক উপস্থিত হয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 

বলিউড তারকাদের মধ্যে আছেন- অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, পরিচালক রাজকুমার হিরানিসহ আরও অনেকে। আজ যেন তারকাখচিত রাষ্ট্রপতি ভবন।

এর আগেই মোদি সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নয়াদিল্লিতে উপস্থিত হন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্দ’, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit