মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নওগাঁয় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে নওগাঁয় স্মার্ট  ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান (পিপিএম), জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে।
নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে। পরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরনের (এল এ চেক) চেক প্রদান করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চত্বরে তিনটি স্টলের মাধ্যমে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্টরা।

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit