মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আখাউড়ায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার (০৮ জুন) ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন হয়েছে। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার ( ভূমি)  এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা  তানিয়া তাবাসসুম,একাডেমি সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, মুক্তিযোদ্ধা বাহার মালদার।

মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, উপজেলা ভুমি অফিসের সায়রাত সহকারী ও নাজির কাম ক্যাশিয়ার ( অঃ দাঃ)  আশিষ চন্দ্র দাস, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল আহাম্মদ খান, দৈনিক খবরের কাগজ ও নাগরিক টিভির সাংবাদিক জুটন বনিক,  দৈনিক ইনকিলাব এর এর সাংবাদিক মইনুল ভুইয়া, দৈনিক যায় যায় দিন পত্রিকার সাংবাদিক কাজী হান্নান খাদেম,   সাংবাদিক জালাল হোসেন, ফজলে রাব্বি প্রমুখ। 

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের  সার্টিফিকেট সহকারি শীপন মিয়া। বক্তারা, ভূমি সেবা নিয়ে বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন। নামজারি জমা খারিজসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করা হয়।  ভূমি সেবা সহজীকারণ ও স্বচ্ছতার আহবান জানান। ভূমি সংক্রান্ত বিষয়ে আইন কানুন সম্পর্কে জানার  আহবান জানানো হয়।

ভূমির কাগজপত্র সঠিক ভাবে সংরক্ষণ করার আহবান জানানো হয়। ঘরে বসে সরকারের সেবা গ্রহণের আহবান জানানো হয়। সঠিকভাবে ভূমি সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের  সার্টিফিকেট সহকারি শীপন মিয়া। আগামী ১৪ জুন পর্যন্ত উপজেলর সকল ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর, খাজনা পরিশোধ, নামজারিসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit