সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন মঞ্জু ূদেওয়ান

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া থানা আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু। এসময় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার দীক্ষা দেয়। ঈদ উপলক্ষে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি লঅভিনন্দনও জানান তিনি।

তিনি আরও বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি। প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানাই। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।
হযরত ইব্রাহিমের (আঃ) মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই আওয়ামী লীগ নেতা মঞ্জু দেওয়ান। পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করছি, ধন্যবাদ, সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit