শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

‘কাউকে ধরে নিচে নামানো ঠিক না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : জেসিয়া ইসলাম বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল। পাশাপাশি মিস বাংলাদেশ ২০১৭ সালের সুন্দরী প্রতিযোগিতায় মুকুটধারী। এর পরেই মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন। ‘ছবি প্রতিচ্ছবি’ শিরোনামের একক নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন জেসিয়া। এতে তার সহশিল্পী ছিলেন ‘বন্ধু’ সালমান মুক্তাদির।

সম্প্রতি জেসিয়া এক সাক্ষাৎকারে বলেন, কাউকে ধরে নিচে নামানো ঠিক না। দিনশেষে আমরা গর্ববোধ অনুভব করি যে আমরা বাংলাদেশি। এটা অনেক বড় গর্বের বিষয়, যারা বাংলাদেশি রয়েছে, তাদের সবাইকে ধরে উপরে উঠানো উচিত।
 
অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতে সবচেয়ে প্রথম বাঁধাটা আসে দর্শকদের মন্তব্য থেকে। আমরা যতদিন পর্যন্ত তাদের চিন্তাধারা পরিবর্তন না করতে পারব। আমাদের কষ্ট হবে কনটেন্টগুলো ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে।

তিনি জানান, যারা ভিডিও কনন্টেটে খারাপ মন্তব্য করে তারা যদি একটু চিন্তা করে দেখে যে আমার বাইরের দেশের মানুষদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি অনেক বেশি শ্রদ্ধা করি কিন্তু আমাদের দেশের মানুষদের শ্রদ্ধা করি না। আমাদের উচিত নিজেদের দেশের মানুষকে শ্রদ্ধা করা। 

যারা কনটেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী তাদের বিষয়ে জেসিয়া বলেন, আমি সব সময় বলব— নিজের জন্য যদি কাজ করতে পারেন। খুব মিনিংফুল হবে, ভালো লাগবে নিজের কাছে। যারা এ পথে আসতে চায়, তাদের গবেষণা করা উচিত। তারা কোন ধরনের ভিডিও পছন্দ করে এসব বিষয় দেখতে হবে। আমি বিশ্বাস করি, আমার যাই কাজ করি না কেন, যদি প্রতিভা থাকে সেটাই টাকা উপার্জন করতে সাহায্য করবে।

উল্লেখ্য, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’ এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এদিকে ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

 

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit