শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রশাসনিক দল

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৩২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর): জিআই পণ্য হিসেবে সনদ পেয়েছে যশোরের খেঁজুর গুড়। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে খেঁজুরগুড়কে জিআই পণ্যের স্বীকৃতি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার চৌগাছা উপজেলা প্রশাসনের খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের সাচিবিক টিম। বৃহ¯পতিবার (৬মে) দুপুরে উপজেলার খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করেন উচ্চ পর্যায়ের সাচিবিক টিম।এ সময় প্রকল্পটির ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রকল্পটি যেন স্থায়ী রুপ নেয়, ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প নেয়া এবং এটি যেন অর্থনৈতিক পণ্যে সাফল্যজনক রুপ নেয় সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

বৃহ¯পতিবার (৬মে) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেজেন্টেশন ও আলোচনা শেষে স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের মাঠে উপজেলা প্রশাসন খেঁজুর বাগান প্রকল্প এবং পরে উপজেলার হয়াতপুর মাঠে কৃষকদের ব্যক্তিগত খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করেন প্রশাসনিক দলটি।

উচ্চ পর্যায়ের দলটির নেতৃত্ব দেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) হামিদুল হক, সদস্য ছিলেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার ও মন্ত্রীপরিষদের বিভাগের যুগ্ম সচিব শাহিন আরা বেগম। এ সময় যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, চৌগাছার বিদায়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছার ইউএনও সুস্মিতা সাহা, খেঁজুর বাগান প্রকল্পের উদ্যোক্তা ও যশোরের ঐতিহ্যবাহি খেঁজুর রস ও গুড়ের ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্বদানকারী ও যশোরের খেঁজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আবেদনকারী চৌগাছার সাবেক ইউএনও বর্তমান কুষ্টিয়ার খোকসার ইউএনও ইরুফা সুলতানা, চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস, যশোর ডিসি অফিসের সহকারী কমিশনার মাহি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসাব্বির হুসাইন, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল যশোরের খেঁজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক সনদপত্র দেয়া হয়।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit