বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ভারতের শেয়ারবাজারে ধস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  প্রাথমিক ভোট গণনার পূর্বাভাস অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোটের অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতা জয়ের সম্ভাবনা কম। 

ফলে মঙ্গলবার ভারতীয় শেয়ারবাজারে বিপর্যয় দেখা দিয়েছে। এক লাফে সেনসেক্স ২ হাজার পয়েন্টেরও বেশি কমেছে। খবর আলজাজিরা, হিন্দুস্তান টাইমস ও রয়র্টাসের।

আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত এনএসই নিফটি ৫০ সূচকটি ৩ দশমিক ০৩ শতাংশ (২২ হাজার ৫৫৭) কমেছে এবং এসএন্ডপি বিএসই সেনসেক্স ৩ শতাংশ কমে ৭৪ হাজার ১০৭ এ নেমেছে।

এটি ছিল ২০২০ সালের এপ্রিলের পর থেকে সবচেয়ে বড় পতন। 

স্যামকো মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার উমেশ কুমার মেহতা বলেন, শেয়ারবাজারে বিপর্যয় দেখা দিয়েছে কারণ তারা শাসন কাঠামোর পরিবর্তনে মূল্য নির্ধারণ করছে।

মেহতা আরও বলেন, এনডিএ যদি সরকার গঠনের জন্য ছোট দলগুলির সমর্থন চাইতে বাধ্য হয় তবে এটি গত ১০ বছরের মতো দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করতে সক্ষম হবে না।

তিনি যোগ করেন, ‘ফ্র্যাকচার ম্যান্ডেট’ থাকলে শেয়ারবাজার আরও অস্থিতিশীল হবে বলে আমি মনে করি। তবে যতদিন নরেন্দ্র মোদি থাকবেন, ততদিন পতন বড় হবে না। 

বিজেপি নেতৃত্বাধীন জোট নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে- এক্সিট পোলের এমন অনুমানের পর সোমবার বেঞ্চমার্কগুলি ৩ শতাংশেরও বেশি বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে এবং প্রায় ৪০ মাসের মধ্যে সেরা সেশনে প্রবেশ করে।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit