বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

রায়বেরেলি ও ওয়েনাডেতে এগিয়ে রাহুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের ফল গণনা চলছে। ক্ষমতাসীন এনডিএ নাকি বিরোধী ইন্ডিয়া জোট- এ প্রশ্নে সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে আছেন কোটি কোটি মানুষ। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিকভাবে যে ফল পাওয়া যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ এগিয়ে আছে। এদিকে, রাহুল গান্ধী দু’টি সিটে এগিয়ে রয়েছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন। রায়বেরেলি আসনটি উত্তর প্রদেশে অবস্থিত। আর ওয়েনাড আসনটি অবস্থিত কেরালায়।

ভোট গণনার প্রাথমিক পর্যায়ে রায়বেরেলি ও ওয়েনাডে রাহুলকে এগিয়ে থাকতে দেখা যায়। ওয়েনাডের বর্তমান সংসদ সদস্য রাহুল। ভোট গণনার প্রাথমিক পর্যায়ে তিনি ১০৩ ভোটে এগিয়ে ছিলেন। ওয়েনাডে বিজেপির প্রার্থী কে সুরেন্দ্রন। তিনি কেরালার দলীয় প্রধান। এখানে সিপিআইয়ের প্রার্থী অ্যানি রাজা।

অন্যদিকে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বেরেলি। এখানে প্রাথমিক পর্যায়ে পোস্টাল ব্যালট গণনায় বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে এগিয়ে ছিলেন রাহুল।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit