শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জয়পুরহাটের প্রবাসী শ্বাশুড়ি  টাকা না পেয়ে  স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যার পর পলাতক আসামি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পরকীয়া ও বিদেশ থেকে সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা চেয়ে  না পেয়ে  স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার পর পলাতক আসামি  রুবলে হোসনেকে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার মাসুন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল হোসেন নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।সোমবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম এসব তথ্য সাংবাদিকদের জানান।   

সংবাদ সম্মেলনে তিনি জানান, ১২ বছর আগে  রুবেল হোসেন আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামের সোলায়মান আলীর মেয়ে মিতুকে  বিয়ে করে ঘর জামাই থাকেন। গত সোমবার (২৭ মে) সকালে স্ত্রী নিজ বাড়িতে পরকীয়া প্রেমিকের সঙ্গে  ফোনে কথা বলছিলেন। এসময় রুবেল ফোনে কথা বলা দেখে ক্ষিপ্ত হয়ে ফোনটি ভেঙে ফেলেন। এরপর  সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা চেয়ে না পেয়ে  তাকে ধারালো  ছুরিকাঘাত করলে মিতু চিৎকারে খালা শাশুড়ী এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন রুবেল। বোন কে বাচাঁতে আসলে আহত হন শ্যালক নীরবও।

তিনি আরও জানান, পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম সেখানেই মারা যান। আর মিতুকে বগুড়া নেওয়ার পথে পথিমধ্যেই মারা যান।ঘটনার পর  থেকে রুবেল  পলাতক ছিলেন বলে তাকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে তাকে  গ্রেফতার  করা হয়।  রুবলের দেওয়া  তথ্য মতে খুনরে কাজে ব্যবহার করা চাকুটি উদ্ধার করা হয়েছে।আইনগত প্রক্রিয়া  শেষে তাকে আদালতে হাজির করে পরর্বতী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মামুন খান চিশতী,আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন হোসেন।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৪,/রাত ৮:৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit