সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
 হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

গাজায় আগ্রাসন: ইসরাইলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিলেন মুইজ্জু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অমানবিক হামলার প্রতিবাদে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিমপ্রধান দেশে ইসরাইলের নাগরিকরা প্রবেশ করতে পারবেন না। আল জাজিরা ও দ্য গার্ডিয়ান ছাড়াও বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরাইলি পাসপোর্টধারী যেকোনো নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে এখনও নতুন এই আইন কার্যকরের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এ ছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু।

দৃষ্টিনন্দন সমুদ্রসৈকত ও বিলাসবহুল রিসোর্টের টানে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। গত বছর ১১ হাজার ইসরাইলি মালদ্বীপ ভ্রমণ করেছেন, যা দেশটির মোট পর্যটকের শূন্য দশমিক ৬ শতাংশ। গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরাইলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় নৃশংস শুরু করে ইসরাইল। আট মাস ধরে যুদ্ধ চললেও এখনো এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে ইসরাইলি হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও গাজার কয়েক লাখ লোক উদ্বাস্তু হয়েছে। তারপরও হামলা থামায়নি দখলদার ইসরাইল। এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের আহ্বানকেও তোয়াক্কা করছে না নেতানিয়াহুর সরকার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit