শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটির সীমান্ত সড়কে জীপ গাড়ি  দুর্ঘটনায় নিহত-১, আহত ২

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকাপ খাদে পড়ে ১ জন  নিহত হয়েছে। এ সময় আরও  ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১২ টায  (২৯ মে ) বিলাইছড়ি- শুক্কুরছড়ি ৪ কিলোমিটার পশ্চিমে সীমান্ত সড়ক  এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত নবী হোসেন  (২৮)কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে।

এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে একজন মোহাম্মদ কালামিয়া (৪০) একই গ্রামের অপরজন মোহাম্মদ ইয়াসিন কুতুপালং উখিয়া’র বাসিন্দা বলে জানাগেছে। স্থানীয়রা জানায় বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ১জন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি  জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন  জানান, মঙ্গলবার রাত  হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে তিনজন রোগী আনা হলে ১জনকে মৃত পাওয়া যায়।  অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit