সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন ধোনি, ফিরেই অবসরের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল অভিযান শেষ হয়েছে চেন্নাই সুপার কিংসের। বেঙ্গালুরুর কাছে হেরে পর দিনেই ফিরেছেন রাঁচিতে। আপাতত বাড়িতে কয়েক দিন সময় কাটাবেন। এর পর লন্ডনে যাওয়ার কথা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। পেশিতে চোট পাওয়ায় চিকিৎসা করাতে লন্ডনে পাড়ি দেবেন তিনি। আর লন্ডন থেকে ফিরেই অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।

গত শনিবার বেঙ্গালুরুর কাছে হেরে চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ হওয়ার পরের দিনই তিনি ফিরে গেছেন বাড়িতে। আপাতত বাড়িতে কয়েক দিন সময় কাটানোর পর লন্ডনে যাওয়ার কথা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। চিকিৎসা করাতে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তিনি। 

আনন্দবাজার সূত্রের খবর, পেশিতে চোট লেগেছে ধোনির। যদিও আইপিএল চলাকালীন সেই বিষয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি। কোন ম্যাচে চোট পেয়েছেন তাও স্পষ্ট জানা যায়নি। তবে চিকিৎসা করাতে আগামী কয়েক দিনের মধ্যেই তিনি লন্ডনে যাবেন বলে জানা গেছে। সেখান থেকে ফিরে রিকভারির পর তিনি অবসরের সিদ্ধান্ত নেবেন।

সংবাদ সংস্থাকে ধোনির ঘনিষ্ঠ সূত্র বলেছেন, ‘ধোনির পেশি ছিঁড়েছে। আইপিএলে সে কারণে বেশ কষ্ট পেতে দেখা গেছে তাকে। তার চিকিৎসা করাতেই লন্ডন যেতে পারেন ধোনি। পুরোপুরি ফিট না হলেও ধোনি এখনো ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান। চিকিৎসার পর পুরোপুরি ঠিক হতে পাঁচ-ছয় মাস লাগবে ধোনির। তার পরেই অবসরের সিদ্ধান্ত নেবেন।

গত বছর আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। ঋষভ পন্থের অস্ত্রোপচার যিনি করেছিলেন, সেই দীনশ পারদিওয়ালাই ধোনির অস্ত্রোপচার করেন। গতবারের আইপিএলে বাঁ পায়ে মোটা ব্যান্ডেজ লাগিয়ে খেলতে দেখা গিয়েছিল ধোনিকে। তখনো তিনি চোট নিয়ে খেলেছিলেন বলে জানা গেছে। এবারও একই সমস্যা দেখা গেল।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit