সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

পাওয়ার প্লেতে বোল করা উপভোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি : মাহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই টাইগাররা বিশ্বকাপ খেলতে উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রে।

তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া ইচ্ছে, প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিক পর্বে আজ ছিলেন শেখ মাহেদী।

বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাওয়ার প্লেতে বোলিং করা উপভোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি।

তিনি বলেন, ‘উপভোগ করার থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু পাওয়ার প্লে রানের খেলা। তো সেখানে যত কম রানে নিজেকে আটকানো যায় বোলিং করে। সেই চ্যালেঞ্জই বেশি থাকে উপভোগের চেয়ে। পাওয়ার প্লেতে কঠিন পরিস্থিতি থাকে, উপভোগটা একদমই থাকে না। কিন্তু সেখানে যদি ভালোভাবে উপভোগ করতে পারি, তাহলে দেখা গেছে দলের লাভটাই বেশি হয়।’

সচরাচর যে পারফরম্যান্স থাকে বিশ্বকাপে সেটা বদলাতে চান মাহেদী। তিনি বলেন, ‘সাধারণ যেভাবে পারফরম্যান্স করি, সেভাবে করতে চাই না বিশ্বকাপে। এর চেয়ে আরও ভালো করতে চাই।’

উল্লেখ্য, আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit